শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

কিশোরগঞ্জ মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্রের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ মুক্তমঞ্চ প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মুক্তমঞ্চ এলাকা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্রের সভাপতি আবু হাসান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির।

ক্রীড়া প্রতিযোগিতায় সংগঠনের সদস্যদের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নিয়মিত শরীরচর্চার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও কর্মক্ষম রাখাই এই কেন্দ্রের মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. আব্দুল মজিদ, সহ-সভাপতি আতাউর রহমান মাস্টার, আব্দুর রহমান, এনামুল হক লিটন ও আজিজুর রহমান। এছাড়াও দপ্তর সম্পাদক শামসুল আরেফিন লিটন, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান ক্যাপসুলসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ব্যস্ত জীবনে শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ ছাড়া সুস্থ মন সম্ভব নয়। মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্র দীর্ঘদিন ধরে নিয়মিত ক্রীড়া ও শরীরচর্চা কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী সদস্যদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com