শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে নেই বাধা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে নেই বাধা

ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিদ্বন্দ্বী নাহিদ ইসলাম যে রিট মামলা করেছিলেন, তা সরাসরি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেয়।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ আগের দিন হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট মামলাটি করেছিলেন।

এতে কাইয়ুমের বিরুদ্ধে ‘প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং নির্বাচনি হলফনামায় সেই তথ্য ‘গোপনের’ অভিযোগে আনা হয়। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছিল রিট আবেদনে।

রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসাইন লিপু। কাইয়ুমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, মোহাম্মদ আরশাদুর রউফ।

রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মূসা সোমবার বলেছিলেন, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারী বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারকারী ব্যক্তি সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য।”

“জাতীয় নাগরিক পার্টির মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী জনাব নাহিদ ইসলাম, তিনি আজকে একটি রিট মামলা দায়ের করেছেন। একই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব এম এ কাইয়ুম, তিনি তার হলফনামায় তিনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক, সেই তথ্যটি তিনি গোপন করেছেন। যেটা পরে ‘ডিসক্লোজ’ হয়েছে এবং সে তথ্যগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য মিডিয়ায় আলোচিত হয়েছে, তার পাসপোর্ট দেখা গেছে।”

নির্বাচন কমিশনে আপিল না করে সরাসরি হাই কোর্টে রিট দায়েরের ব্যাখ্যায় আইনজীবী মূসা বলেছিলেন, “নির্বাচন কমিশনে আপিল করার নির্ধারিত সময়সীমার মধ্যে এই তথ্যটি আমাদের জানা ছিল না। পরবর্তীতে এটি প্রকাশ হয়।”

“যেহেতু আপিল করার সময় পার হয়ে গেছে, তাই আমরা সংবিধান অনুযায়ী হাই কোর্টের রিট এখতিয়ারে এসেছি।”

যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম এবং এম এ কাইয়ুম উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com