শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

কিশোরগঞ্জে ছেলেকে দেখাতে বাবার লাশ আনা হলো কারাগারে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ছেলেকে দেখাতে বাবার লাশ আনা হলো কারাগারে

কিশোরগঞ্জে আবেদন করেও প্যারোলে মুক্তি পাননি কারাবন্দি ছেলে। তবে বাবার মরদেহ জেলগেটে দেখার অনুমতি দেওয়া হয়েছে।

লাশ দেখানোর অনুমতি পাওয়ার পর বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাবার মরদেহ কিশোরগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লারচর গ্রামের মিলন মিয়া (৪৫) একটি রাজনৈতিক মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তার বাবা ফুল মিয়া (৭০) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বাবার জানাজায় অংশগ্রহণের জন্য মিলন মিয়ার প্যারোলে জামিন চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার কাছে আবেদন করা হয়। তবে আবেদনটি নামঞ্জুর করা হলেও মরদেহ কারাগারে এনে দেখানোর অনুমতি দেওয়া হয়। সেই অনুযায়ী বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স কিশোরগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়।

মিলন মিয়ার চাচা মতিউর রহমান জানান, প্যারোলে জামিনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও ব্যর্থ হতে হয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাবার লাশ কারাগারে আনতে হয়েছে। তিনি বলেন, “জীবনে এমন ঘটনা আর দেখিনি। কারাগারের ভেতরে বাবার মরদেহ দেখে মিলন বারবার ভেঙে পড়েছেন।”

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোমেন ভূঁইয়া তুহিন বলেন, মিলন মিয়া আওয়ামী লীগের একজন সমর্থক হলেও তিনি কোনো পদে নেই। গত ১৪ ডিসেম্বর তাকে আটক করা হয় এবং ১৬ ডিসেম্বর কারাগারে পাঠানো হয়। তিনি কোনো মামলার এজাহারভুক্ত আসামি নন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। গত ১৯ জানুয়ারি একটি মামলায় জামিন পাওয়ার পর তাকে আবার নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়।

অন্যদিকে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রিতেশ চাকমা জানান, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী কারাগারের গেটে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com