শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

জ্ঞানতীর্থ গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
জ্ঞানতীর্থ গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে জ্ঞানতীর্থ গ্রন্থাগারের উদ্যোগে কিশোরগঞ্জের বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পদযাত্রা, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জ্ঞানতীর্থ গ্রন্থাগারের দপ্তর সম্পাদক সৌরভ সাহার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন গ্রন্থাগারের সভাপতি আলমগীর অলিক। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগারের সভাপতি মো. রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়।

এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে উন্নত জীবন গঠনে বই পাঠের গুরুত্ব ও পাঠাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা সুন্দরভাবে তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত বই পড়া জ্ঞান ও মননশীলতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে প্রদীপ কুমার রায় কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com