সাংবাদিক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেলের পিতা এবং নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার জামান ম্যানশনে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর ছেলে মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল দৈনিক আমার দেশ ও গাজী টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
বাদ এশা কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে হয়বতনগর কবরস্থানে দাফন করা হয়।