বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইন দাঁড়িয়ে ভোট দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

ভোট দেওয়া শেষে হাসনাত সাংদিকদের বলেন, “এখনো পর্যন্ত কোনো কেন্দ্র থেকে কোনো প্রক্রিয়াগত জটিলতার কথা আমার কাছে আসেনি। আমরা যেকোনো ধরনের শঙ্কা ও সহিংসতা মুক্ত থাকতে চাই।

“ভোট ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। যার যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে। দেবিদ্বারে আমরা সামাজিক সৌহার্দ্য বজায় রাখবো।”

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুমিল্লা জেলার ১১টি আসনে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল সাড়ে ৭টা থেকে জেলার ১৪৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন আসনের কেন্দ্রগুলোতে নারী এবং পুরুষ ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।

ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুন্দর থাকবে আশা প্রকাশ করে হাসনাত বলেন, ‘গত দুদিন জুলাই আন্দোলনে হামলা কারীরাই ভোটারদের ভয় দেখানোসহ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে।

“উৎসবমুখর পরিবেশ না থাকে তারা সে চেষ্টা করেছে। আশা করছি যতই বেলা গড়াবে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব।”

কুমিল্লা-১০ লালমাই নাঙ্গলকোট আসনে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভুইয়া।

ভোটের পরিবেশ ‘সুষ্ঠু’ আছে জানিয়ে তিনি বলেন, “আমরা বুধবার সারারাত গুজবের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ভোটারদের বলবো নির্ভয়ে এসে কেন্দ্রে ভোট দিতে।”

কুমিল্লা জেলায় ৪৮ লাখ ৫০ হাজারেরও বেশি ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com