শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

জাতি হিসেবে বাংলাদেশ জয়ী: ইসি সানাউল্লাহ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
জাতি হিসেবে বাংলাদেশ জয়ী: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ও নিয়ম মেনে সম্পন্ন হওয়ায় পুরো দেশই বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তার ভাষ্য, ভোটগ্রহণে জনগণের অংশগ্রহণ ছিল ঈদের আনন্দঘন পরিবেশের মতোই স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী পর্বে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ উল্লেখ করেন, ১৩ ফেব্রুয়ারির এই সকালটি দেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। গণতন্ত্রের নতুন অভিযাত্রায় এ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

তিনি জানান, কমিশনের একমাত্র অঙ্গীকার ছিল আইনসম্মত ও নিরপেক্ষ পদ্ধতিতে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

কোথাও কোনো ত্রুটি থেকে থাকলে তা অনিচ্ছাকৃত বলে উল্লেখ করেন সানাউল্লাহ। তার ভাষায়, এটি কেবল সাংবিধানিক দায়িত্ব পালনের বিষয় ছিল না; বরং একটি পবিত্র দায়িত্ব হিসেবেই নির্বাচন আয়োজনকে দেখেছে কমিশন।

তিনি আরও বলেন, ভোটারদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি নানা আশঙ্কা দূর করেছে। জনগণের এই সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করেছে, জাতি হিসেবে বাংলাদেশ আজ বিজয়ী।

সমাপনী বক্তব্যে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, দেশের গণতন্ত্র যেন কখনোই নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচনের নজির গড়ার আশাও ব্যক্ত করেন।

নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী, পর্যবেক্ষক, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com