বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ট্রাম্পের পরিকল্পনায় নিন্দা শি–পুতিনের, ২০টির বেশি চুক্তি সই কফিনে করে বাড়ি ফিরলেন প্রবাসী চার ভাই, ঠাঁই হল পাশাপাশি কবরে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হোসেনপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

৩ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
৩ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচনের কারণে ঘোষিত সরকারি ছুটিতে বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হয়েছে।

তিনি বলেন, ‘প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি হয় এবং বাংলাদেশ থেকে প্রায় ২০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি করা হয়।’

বেনাপোল স্থলবন্দর-এর পরিচালক শামীম হোসেন জানান, নির্বাচন ও ছুটির কারণে গত তিন দিন বাণিজ্য বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ভারত থেকে ২০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। একই সময়ে বাংলাদেশ থেকে ৫টি ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com