বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে ৮ প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে ৮ প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন আইন অনুযায়ী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৩২ হাজার ৫১৬ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৮০ হাজার ১ জন ভোটার। বাতিল ভোটের সংখ্যা ৭ হাজার ৩৯৫টি। মোট ভোটের হার ছিল ৫২ দশমিক ৫৮ শতাংশ।

ঘোষিত ফলাফলে দেখা যায়, প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন—
স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) নূর উদ্দীন আহাম্মেদ, প্রাপ্ত ভোট ১ হাজার ৩১৩;
স্বতন্ত্র প্রার্থী (ময়ূর প্রতীক) মো. আনিসুজ্জামান খোকন, প্রাপ্ত ভোট ৩৬৩;
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী (লাঙ্গল প্রতীক) মো. আফজাল হোসেন ভূঁইয়া, প্রাপ্ত ভোট ২ হাজার ১১৩;
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা প্রতীক) মো. আবুল বাশার রেজওয়ান, প্রাপ্ত ভোট ৩ হাজার ৫৬৬;
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী (টেলিভিশন প্রতীক) মো. বিল্লাল হোসেন, প্রাপ্ত ভোট ২২২;
গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী (ট্রাক প্রতীক) মো. শফিকুল ইসলাম, প্রাপ্ত ভোট ৩৯৫।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস জানান, “নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ঘোষিত ফলাফলের ভিত্তিতে ওই ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।”

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com