বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনার কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আমাদের সময়ে হেরিটেজ, কালচার, হিস্ট্রি, রিলিজিওন্সকে গুরুত্ব দিয়ে বাংলাপিডিয়াতে অন্তর্ভুক্ত করেছিলাম। কিন্তু আমরা তখন ওদেরকে (ইংলিশ মিডিয়ামকে মন্ত্রণালয়ের) রেগুলেটরিতে আনতে পারিনি। সেই সময় এই উদ্যোগটা নিয়েও নেওয়া হয়নি। সেটা ভিন্ন গল্প। এবার আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে কীভাবে মন্ত্রণালয়ের রেগুলেটরির আন্ডারে আনা যায়, সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে।

এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, প্রত্যেকটি স্কুল-কলেজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত হতেই হবে। এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না। ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিল পারমিসেবল। তবে তাদের কীভাবে রেগুলেটরির আন্ডারে আনা যায়, সে বিষয়েও আমরা আগামীতে উদ্যোগ নেবো।

এসময় তিনি আরও জানান, যে তারা শিগগিরই কারিকুলাম বা পাঠ্যক্রম রিভিউ করবে। যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন, সেটা আমরা করবো। সেজন্য আমাদের ইন্টার্নাল প্রিপারেশন নিতে হবে। যারা কারিকুলাম এক্সপার্ট রয়েছে, তাদের মধ্যেও সমন্বয় সাধন করা লাগবে বলেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com