বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে মোট ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৬টিতে নেই শহীদ মিনার

রুহুল আমিন
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
তাড়াইলে মোট ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৬টিতে নেই শহীদ মিনার

“আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—মায়ের ভাষার দাবিতে আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের স্মরণে প্রতিবছর পালিত হয় মহান শহীদ দিবস। তবে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এখনও সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়নি শহীদ মিনার।

উপজেলা সূত্রে জানা যায়, তাড়াইলে মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১০১টি। এর মধ্যে ২৬টিতে এখনো শহীদ মিনার নেই।

বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে উপজেলায় রয়েছে ১৪টি প্রতিষ্ঠান—৮টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, ১টি দাখিল ও ৫টি আলিম মাদরাসা। এসব প্রতিষ্ঠানের কোনো একটিতেও শহীদ মিনার নেই। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও ভাষা শহীদদের স্মরণে সেখানে স্থায়ী কোনো শহীদ মিনার নির্মিত হয়নি।

উপজেলায় সরকারি কলেজ রয়েছে ১টি এবং বেসরকারি কলেজ রয়েছে ১টি—উভয় প্রতিষ্ঠানেই শহীদ মিনার রয়েছে। মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১৫টি, সবকটিতেই শহীদ মিনার আছে।

উপজেলার ৭টি ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭০টি। এর মধ্যে ৫৮টিতে শহীদ মিনার থাকলেও ১২টিতে এখনো নেই।

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি এলে যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে, সেসব জায়গায় যথাযথভাবে দিবসটি পালন করা হয়। তবে যেখানে শহীদ মিনার নেই, সেখানে ভাষা শহীদদের স্মরণে কার্যক্রম সীমিত বা অনুপস্থিত থাকে। সচেতন মহলের মতে, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে শহীদ মিনার থাকা উচিত, যাতে নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের ইতিহাস জানতে পারে।

অভিভাবক ও শিক্ষানুরাগীরা মনে করেন, ভাষা শহীদদের স্মরণে ছোট পরিসরেও হলেও প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে শহীদ মিনার নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

তাড়াইল উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান বলেন, উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২টিতে শহীদ মিনার নেই। এসব বিদ্যালয়ে দ্রুত শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com