বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পবিত্র রমজানে তাড়াইল সদর বাজার মনিটরিংয়ে জোরদার উপজেলা প্রশাসনের

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
পবিত্র রমজানকে ঘিরে তাড়াইল সদর বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী। গতকাল শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তাড়াইল সদর বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এসময় মনিটরিং কমিটির সদস্যরা বাজার প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন দোকান পরিদর্শন করেন। বাজার মনিটরিংয়ের সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে এবং মানহীন ও নিম্নমানের খাবার বাজারে বিক্রি না হয়, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, সামনের দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে। রমজানে মাছ, মাংস, ছোলা, চিনি, সুজি, তেল, আটা-ময়দা, খেজুর, লেবু ও শসাসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন ক্রয়সীমার বাইরে না যায় এবং কোনো সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ ভোক্তারা জিম্মি না হন, তা নিশ্চিত করতেই বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র রমজানকে ঘিরে তাড়াইল সদর বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাড়াইল সদর বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এসময় মনিটরিং কমিটির সদস্যরা বাজার প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

বাজার মনিটরিংয়ের সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে এবং মানহীন ও নিম্নমানের খাবার বাজারে বিক্রি না হয়, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, সামনের দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে। রমজানে মাছ, মাংস, ছোলা, চিনি, সুজি, তেল, আটা-ময়দা, খেজুর, লেবু ও শসাসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন ক্রয়সীমার বাইরে না যায় এবং কোনো সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ ভোক্তারা জিম্মি না হন, তা নিশ্চিত করতেই বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com