বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভাষা শহিদদের প্রতি পলিমাটি’র গভীর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
ভাষা শহিদদের প্রতি পলিমাটি’র গভীর শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি।

শনিবার (একুশে ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে রাজশাহী মহানগরীর নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়া সমাজসেবা কার্যালয়, রাজশাহীর বিভাগীয় প্রধান মোস্তাক আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, লেখক আমিনা আনসারীসহ পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারই প্রথমবারের মতো সোনাদিঘি সংলগ্ন পুরাতন সার্ভে ইনস্টিটিউট প্রাঙ্গণে নির্মিত নতুন কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পান। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত এ স্থাপনাটি চলতি বছর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী বলেন, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটি ভবিষ্যতে ভাষা আন্দোলনভিত্তিক ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com