বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

মক্কায় পাঁচতলা ভবন থেকে পড়ে কটিয়াদীর প্রবাসী যুবকের মৃত্যু

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
মক্কায় পাঁচতলা ভবন থেকে পড়ে কটিয়াদীর প্রবাসী যুবকের মৃত্যু

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা শহরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক প্রবাসী যুবক। বুধবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় মিয়া (২২) কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের জামাল মিয়ার একমাত্র ছেলে।

নিহতের মামা মনির ফরাজী জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে এক বছর আগে হৃদয় সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে একটি পাঁচতলা ভবনের ছাদে রড বাইন্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হৃদয়ের ফুফাতো ভাই বিল্লাহ মিয়া মোবাইল ফোনে মৃত্যুসংবাদটি পরিবারের সদস্যদের জানান।

হৃদয় মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানের এমন মর্মান্তিক পরিণতিতে স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com