বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

রমজানে নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে পাকুন্দিয়ার ইউএনও’র মনিটরিং জোরদার

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
রমজানে নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে পাকুন্দিয়ার ইউএনও’র মনিটরিং জোরদার

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া পৌর বাজারের সবজি মহল এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফল, চাল, মাংস ও মশলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে পণ্যের মূল্যতালিকা যাচাই এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতাদের অতিরিক্ত মূল্য আদায় বা কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।

ইউএনও রুপম দাস বলেন, “রমজানে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. মোবারক হোসেনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com