বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিতে নিয়োজিত ৯ শীর্ষ কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম ও মোহাম্মদ রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে:

১. বেগম শরিফা খান: বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্বব্যাংক।

২. ড. কাইয়ুম আরা বেগম: সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন।

৩. এম এ আকমল হোসেন আজাদ: সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা কমিশন।

৪. ড. মো. মোখলেস উর রহমান: সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা কমিশন।

৫. মমতাজ আহমেদ: সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

৬. মোহাম্মদ ইউসুফ: চেয়ারম্যান (সিনিয়র সচিব), ভূমি আপিল বোর্ড।

৭. সিদ্দিক জোবায়ের: মহাপরিচালক (সিনিয়র সচিব), জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)।

৮. মো. সাইদুর রহমান: সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।

৯. শীষ হায়দার চৌধুরী: সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রশাসনিক সংস্কার বা নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বড় রদবদল করা হয়েছে। প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com