বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

রাজবাড়ীতে দু’প‌ক্ষে‌র সংঘর্ষে নিহত ১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে দু’প‌ক্ষে‌র সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী সদর উপ‌জেলার জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘ‌র্ষে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হ‌য়ে‌ছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকা‌লে উপ‌জেলার রামকান্তপুর ইউনিয়‌নের বেথুলিয়া মিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

রাজবাড়ীর অতিরিক্ত পু‌লিশ সুপার তাপস কুমার পাল এ তথ্য জানান।

নিহত আতর আলী (৫৫) বেথুলিয়া মিয়া পাড়া এলাকার বা‌সিন্দা।

অতিরিক্ত পু‌লিশ সুপার তাপস কুমার পাল বলেন, বেথুলিয়া মিয়া পাড়া এলাকার রজব শেখের সঙ্গে সূর্য মিয়া পরিবারের দীর্ঘদিন ধরে জ‌মি নি‌য়ে বিরোধ চলে আসছিল। সকা‌লে কথা-কাটাকা‌টির এক পর্যা‌য়ে দুই পক্ষের লোকজন সংঘ‌র্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর হাসপাতা‌লে ভর্তি করা হয়। তাদের মধ্যে আতর আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তাপস কুমার পাল জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com