বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পাকিস্তানের বিমান হামলায় ৮০ জঙ্গি নিহত দাবি, আফগানিস্তানের প্রতিবাদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
পাকিস্তানের বিমান হামলায় ৮০ জঙ্গি নিহত দাবি, আফগানিস্তানের প্রতিবাদ

আফগানিস্তানের সীমান্ত এলাকায় চালানো বিমান হামলায় ’৮০ জনেরও বেশি সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন।

ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন সাতটি জঙ্গি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তবে আফগানিস্তান বলছে, এ হামলায় একাধিক বেসামরিক ঘরবাড়ি ও একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

রোববার সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলেছে, “পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত অঞ্চলে পাকিস্তান তালেবানের (তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি) ও তাদের অনুগত গোষ্ঠীগুলোর এবং ইসলামিক স্টেট খোরসান প্রদেশের সাতটি শিবির ও গোপন আস্তানায় আঘাত হেনেছে পাকিস্তান।”

পরিচয় না প্রকাশ করার শর্তে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা রোববার রাতে দেশটির গণমাধ্যম ডনকে বলেছেন, “গতকাল রাতে আফগানিস্তানের নানগারহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে টিটিপির সাতটি কেন্দ্র বিমান হামলা চালিয়ে ধ্বংস করেছে পাকিস্তান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এসব হামলায় টিটিপির ৮০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।”

তারা জানান, যেসব কেন্দ্রে আঘাত হানা হয়েছে সেগুলো হল ‘নানগারহারের ১ নম্বর নতুন কেন্দ্র, ২ নম্বর নতুন কেন্দ্র, খোস্তে মৌলভি আব্বাস কেন্দ্র, ইসলাম সেন্টার, নানগারহারে ইব্রাহিম কেন্দ্র এবং পাকতিকায় মোল্লা রাহবার ও মুখলিস ইয়ার’।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, সম্প্রতি পাকিস্তানে যেসব সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে সেগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃবৃন্দ ও তত্ত্বাবধায়কদের নির্দেশে চালানো হয়েছে, এমন ‘অকাট্য প্রমাণ’ পাকিস্তানের কাছে আছে।

মন্ত্রণালয়টির বলেছে, “পাকিস্তান সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চাইলেও একই সময় আমাদের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা শীর্ষ অগ্রাধিকার। জঙ্গিদের তাদের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ বারবার অস্বীকার করে আসছে। তাই একান্ত বাধ্য হয়ে ওই সাতটি শিবির ও গোপন আস্তানায় প্রতিশোধমূলক প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

“আফগান তালেবান শাসকরা জঙ্গিদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।”

কাবুলের প্রতিক্রিয়া

এদিকে কাবুলের তালেবান সরকার পাকিস্তানের এ হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে এর সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও বেসামরিকদের ওপর বোমাবর্ষণ করার ঘটনায় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল। তারা এ হামলাকে ‘উস্কানিমূলক কাজ’ বলে অভিহিত করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com