বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

‘প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, নতুন সরকারের যে কর্মসূচি আছে, যে অগ্রাধিকার আছে এবং যে চিন্তাভাবনা আছে— এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন হবে।’ তিনি জানান, আরও পরিবর্তন হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন তিনি।

কোন বিবেচনায় আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে আমীর খসরু বলেন, “বিবেচনার কিছু নেই। একটা নতুন সরকার এসেছে। নতুন সরকারের প্রায়োরিটিজ আছে। পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি। পরিবর্তন তো অনেক জায়গায় হয়েছে এবং এটাতো হতেই থাকবে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে প্রেফারেন্স আছে, চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এটা বাস্তবায়নের জন্য।”

এই পরিবর্তন “খুব স্বাভাবিক” বলেও উল্লেখ করেন তিনি।

“যেখানে যেখানে প্রয়োজন সেখানে পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন হয় নাই, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজনবোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা খুব স্বাভাবিক,” বলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গণ–অভ্যত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে অন্তর্বর্তী সরকার এসে ওই বছরের ১৫ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয়। এখন বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৯ দিনের মাথায় আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com