বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র তার ‘আসল চেহারা’ দেখাল: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র তার ‘আসল চেহারা’ দেখাল: মেদভেদেভ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কড়া সমালোচনা করেছেন।

এই সামরিক অভিযানকে আড়াল করার কৌশল হিসেবে ওয়াশিংটন পরমাণু আলোচনাকে ব্যবহার করেছে বলেও অভিযোগ তার।

“শান্তি প্রতিষ্ঠাকারী আরও একবার তার আসল চেহারা দেখিয়ে দিল। ইরানের সঙ্গে সব আলোচনাই ছিল ঢাল। কারও সন্দেহ ছিল না। কারওই কোনো কিছুতে রাজি হওয়া দরকার ছিল না,” টেলিগ্রামে দেওয়া পোস্টে মেদভেদেভ এসব বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

এক সময় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ এখন দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতি তার যুদ্ধংদেহী মন্তব্য প্রায়ই পাওয়া যায়।

গত বছর জুনেও যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা চলার সময় ইসরায়েল ইরানে হামলা করে বসে। ১২ দিন ধরে চলা ওই যুদ্ধের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রও তাতে যোগ দেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

একই রকমভাবে এবারও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র বেশ কয়েকদফা আলোচনা চালিয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবারও ওমানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিরা জেনিভায় আলোচনা করেছেন।

সেদিনের আলোচনা চুক্তি ছাড়া শেষ হলেও কয়েকদিনের ভেতর ফের ‍দুই পক্ষের বসার কথা ছিল। তার মধ্যেই শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা শুরু করে।

এর পাল্টায় ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com