বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ঠিকাদারকে তুলে নেওয়ার হুমকি, ছাত্রদল নেতার কলরেকর্ড ভাইরাল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্মাণাধীন একটি ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতে না দেওয়াকে কেন্দ্র করে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে গালিগালাজ ও এলাকা থেকে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বিরুদ্ধে। এ ঘটনায় একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রায় দেড় মিনিটের ওই অডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অডিওতে শোনা যায়, ব্রিজ ভেঙে গেলেও গাড়ি পার করতে হবে—এমন মন্তব্য করে ম্যানেজারকে হুমকি দিচ্ছেন মোস্তাক। কাজ চলমান থাকায় গাড়ি চলাচলে আপত্তি জানালে তাকে ‘তুলে নেওয়া’ ও ‘দেখে নেওয়ার’ কথাও বলা হয়।

ম্যানেজার রাকিব জানান, কাজ শেষ না হওয়া পর্যন্ত ব্রিজ দিয়ে গাড়ি চললে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, উন্নয়নমূলক কাজ করতে এসে এ ধরনের আচরণে তারা বিব্রত ও আতঙ্কিত।

তবে অভিযোগ অস্বীকার করে মোস্তাক বলেন, এক স্থানীয় দরিদ্র ব্যক্তির অটো পারাপারের বিষয়ে অনুরোধ জানাতে তিনি ফোন করেছিলেন। তার দাবি, কথোপকথনের একটি অংশ কেটে ভাইরাল করা হয়েছে এবং ম্যানেজার নাকি টাকা দাবি করেছিলেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল জানান, বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে দেখেছেন। মোস্তাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com