বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে কালনার আখড়ায় জাকজমকভাবে হোলি উদযাপন

রুহুল আমিন
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
তাড়াইলে কালনার আখড়ায় জাকজমকভাবে হোলি উদযাপন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কালনার আখড়ায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হোলি উৎসব উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান ও ভক্তিমূলক পরিবেশে এ উৎসব পালিত হয়। হোলি উপলক্ষে আখড়ায় অষ্টপ্রহর নামকীর্তনের আয়োজন করা হয়। ভক্তরা ঢোল-করতাল ও কীর্তনের সুরে ভগবানের নামসংকীর্তনে মেতে ওঠেন।

সকাল থেকে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা সমবেত হয়ে পূজা-অর্চনা, প্রার্থনা ও প্রসাদ বিতরণে অংশ নেন।

হোলি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। এটি রঙ, প্রেম ও বসন্তের উৎসব হিসেবে পরিচিত। বিশেষ করে রাধা-কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমের স্মরণে এ উৎসব পালিত হয়। একই সঙ্গে মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক হিসেবেও হোলির বিশেষ তাৎপর্য রয়েছে। পুরাণ অনুযায়ী, অসুর রাজা হিরণ্যকশিপুর ওপর ভগবান নরসিংহের বিজয়ও এ দিন স্মরণ করা হয়।

উৎসবকে কেন্দ্র করে আখড়া প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও ভক্তরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com