বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলাে শিশুদের মধ্যে সংঘটিত ঝগড়াকে ঘিরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের কদমচাল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে কদমচাল গ্রামের বাসিন্দা আজমান মিয়া ও তার সহোদর ইব্রাহীম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার রাতেও এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এর ধারাবাহিকতায় বুধবার সকালে আজমান মিয়ার শ্বশুরবাড়ির লোকজন তার পক্ষ নিয়ে ইব্রাহীম মিয়ার সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে ইব্রাহীম মিয়ার শ্বশুরবাড়ির সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com