সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

ঈদুল ফিতরের ছুটি সাত দিন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরের ছুটি সাত দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। এর ফলে এবার কার্যত ছুটি হবে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে। 

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।

এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় কার্যত ঈদের আগে ছুটি হবে চার দিন। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের দুই দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে সাত দিন।

মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চও ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com