বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৭ মার্চ) নির্ধারিত সময় সকাল ৯টায় চিকিৎসকসহ অর্ধেকের বেশি কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকায় তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করার কথা বলেন।

সকাল সাড়ে ৮টায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ চিকিৎসক দায়িত্বরত। ছুটিসহ নানা কারণে ১৬ জন উপস্থিত থাকার কথা। তবে উপস্থিত পেয়েছি মাত্র আটজন, যা অত্যান্ত দুঃখজনক।

চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পনা বাস্তবায়নে চিকিৎসকদেরই ভূমিকা নিতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল-মামুন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com