সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মারধরে আহত ১

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
হোসেনপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মারধরে আহত ১

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর পানান গ্রামে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে অভিযোগে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর পানান গ্রামের বাসিন্দা মো. কাঞ্চন মিয়া (৪০) জানান, প্রতিবেশী কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও ব্যবসা করে আসছে। এতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকার নিয়ে পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলায় প্রায় কয়েক লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুটপাটের অভিযোগও করা হয়েছে।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত সাবেক উপজেলা বিএনপির নেতা আবুল বাশারকে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কাঞ্চন মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তী তদন্তপূর্বক মামলা হোসেনপুর থানায় ৭ মার্চ রেকর্ড হয়। যার মামলা নং–৯, ধারা ৩২৬, ৩২৩সহ বিভিন্ন ধারার অন্তর্ভুক্ত হয়।

এ ব্যাপারে হোসেনপুর থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে গত ৭ মার্চ মামলা রেকর্ড হয়েছে। আসামিদের ধরতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com