সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাচারী বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল-নূর তারেক বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com