বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পাকুন্দিয়ায় গণপিটুনিতে নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় গণপিটুনিতে নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী গ্রাম এখন কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দীন নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অধিকাংশ পুরুষ সদস্য বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। প্রায় এক সপ্তাহ ধরে গ্রামটিতে এমন পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মার্চ ভোরে এক ব্যক্তি একটি ষাঁড়গরু নিয়ে দক্ষিণ চরটেকী গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় সেখানে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধ নির্মাণের জন্য সিসি ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হলে তারা গরুসহ ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জানা যায় নিহত ব্যক্তি উপজেলার আলগীরচর গ্রামের হযরত আলীর ছেলে রমিজ উদ্দীন।

ঘটনার পর নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে ওইদিন বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে এবং সেদিন রাতেই অভিযান চালিয়ে শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করে। পরদিন ৭ মার্চ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর থেকেই গ্রেপ্তার আতঙ্কে গ্রামের পুরুষরা বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন। ফলে গ্রামের কৃষিকাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা আসামি থাকায় অনেক নিরীহ মানুষও ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছেন। এতে ক্ষেতের সবজি নষ্ট হচ্ছে এবং কৃষকেরা বাজারে পণ্য নিতে পারছেন না।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত অভিযুক্তদের তালিকা তৈরি করা হয়েছে এবং তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। নির্দোষ কাউকে হয়রানি করা হবে না বলেও তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com