বুধবার, ২০ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর আগে শেষ হলেও কার্যকরী কমিটির কোনো কার্যক্রম না থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের আহ্বানে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ শহরের একটি হোটেলের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিজয় টিভির প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেন।

সভায় বক্তব্য দেন- চ্যানেল আই এর প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, সময় সংবাদ এর প্রতিনিধি এম.আর. রকি, যমুনা নিউজ এর স্টাফ রিপোর্টার শফিক ছোটন, জিটিভি’র প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল, বাংলা টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম নয়ন এবং চ্যানেল নাইন এর প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ সহ প্রমূখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে  মোফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং আশরাফুল ইসলাম নয়ন ও এখন টিভির প্রতিনিধি আব্বাস আলীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই আহ্বায়ক কমিটি নওগাঁয় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিককে ঐক্যবদ্ধ করে শিগগিরই টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com