বুধবার, ২০ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার পর দূতাবাস এলাকায় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শনিবার (১৪ মর্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও কারা এই হামলা চালিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাসের বিশেষ নিরাপত্তা বেষ্টনীযুক্ত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

হামলার বিষয়ে বাগদাদে মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।

এদিকে হরমজুর প্রণালির কাছে ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খারগ দ্বীপে হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কেন্দ্রটি দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রফতানি পরিচালনা করে।

এছাড়া ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরানের কেন্দ্রস্থলের খুব কাছাকাছি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সরকারি স্থাপনার সঙ্গে জনবহুল বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। বিস্ফোরণে কেঁপে ওঠে আজাদি স্কয়ার, নোবোনিয়াদসহ বিভিন্ন এলাকা। কেন্দ্রীয় মারকাজি প্রদেশের একটি গ্রামে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এদিকে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলায় বেশ কয়েকজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার সময় কেন্দ্রটিতে জরুরি চিকিৎসা কার্যক্রম চলছিল। কর্মরত মেডিকেল স্টাফরাই প্রধানত হতাহতের শিকার হন। এছাড়া দেশটির নাবাতিয়েহ শহরে একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এতে শিশুসহ ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। লেবাননে ব্যাপক মাত্রার হামলার মধ্যে ইরানের মিত্র হিজবুল্লাহ বলছে, ইসরাইলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু করেছে তারা।

অন্যদিকে তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কিছুক্ষণ পর পর ইসরাইলজুড়ে বেজে উঠছে সাইরেন। আর সঙ্গে সঙ্গেই বাংকারে আশ্রয় নিতে ছুটছে মানুষ। ইসরাইলেল মধ্যাঞ্চলের অন্তত তিনটি স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com