বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আয়োজিত কর্মসূচিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও কিশোরগঞ্জ পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, পৌর নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী, খাল-বিলসহ অপরিষ্কার স্থানগুলো পরিষ্কারের কার্যক্রম তদারকি করবেন। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মানুষকে সচেতন করা এবং পরিবেশ পরিষ্কার রাখা। তিনি সবাইকে বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম, পানির ট্যাংকসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com