বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে অগ্রণী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে অগ্রণী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল

কিশোরগঞ্জে অগ্রণী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল কিশোরগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে Agrani Bank PLC-এর বিভিন্ন কল্যাণ সংগঠন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে শহরের রথখলা এলাকার বেলী ফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি, অগ্রণী ব্যাংক সাধারণ অফিসার কল্যাণ সমিতি এবং অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতি। এতে ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং এক আন্তরিক পরিবেশে একসঙ্গে প্রায় ১২০ জন ইফতার করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক সাধারণ অফিসার কল্যাণ সমিতির আঞ্চলিক কমিটি, কিশোরগঞ্জ অঞ্চলের সভাপতি মো. সারওয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল আলম মুর্শেদ, অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির আঞ্চলিক কমিটি, কিশোরগঞ্জ অঞ্চলের সভাপতি মোহাম্মদ সাইফুল আলম, সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন এবং অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির কিশোরগঞ্জ অঞ্চলের সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো: শামছুদোহা ফেরদৌস।

কিশোরগঞ্জে অগ্রণী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল

এ সময় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র এ মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। ইফতার শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com