সোমবার, ০১ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘বিগত সরকার শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম চালু করেছিল। তাঁর কাছে এটাকে যুক্তিসংগত মনে হয়নি। আগামী শিক্ষাবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণের জন্য অংশীজনের সঙ্গে আলোচনা করে সবার অভিমত নিয়ে ভর্তির বিষয় চিন্তা করা হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দ্বিতীয় দিনের মতো অধিবেশন বসে।

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী। তবে নিয়োগের যোগ্যতা ও সনদ নিয়ে একটি জটিলতা রয়েছে। তিনি আশা করেন, এটি কাটিয়ে শিগগির এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা নয়, সব ধর্মের অনুভূতিকেই প্রাধান্য দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহছানুল হক আরও বলেন, ‘সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর। সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com