বুধবার, ২০ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কফিনে করে বাড়ি ফিরলেন প্রবাসী চার ভাই, ঠাঁই হল পাশাপাশি কবরে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হোসেনপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত পাকুন্দিয়ায় বসতঘর থেকে নারীর মরদেহ উদ্ধার বাসে ইভটিজিং করায় যুবকের ৫ দিনের কারাদণ্ড হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু

এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। এই ঘটনা নিয়ে ইরান এখনও কোনো মন্তব্য করেনি।

বুধবার ( ১৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, তেহরানে চালানো এক হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলের চ্যানেল-১২ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ হামলার ক্ষয়ক্ষতির বিষয়টি মূল্যায়ন করছেন। তবে ইরান সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এদিকে বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি গুপ্তচর হিসেবে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, কোরুশ কায়ভানি নামে শনাক্ত হওয়া এই ব্যক্তিকে ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় গ্রেপ্তার করা হয়েছিল। তিনি দেশটির ‘স্পর্শকাতর স্থাপনা’ সংক্রান্ত তথ্য ও ছবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচার করেছেন বলে অভিযোগ আছে।

কায়ভানিকে ২০২৩ সালে সুইডেনে প্রথম শনাক্ত করে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা। একজন মোসাদ কর্মকর্তা তাকে নিয়োগ দিয়েছিল। ছয়টি ইউরোপীয় দেশ ও তেল আভিভে দুই বছর প্রশিক্ষণ নেওয়ার পর তাকে বিশেষ অভিযানের জন্য ইরানে পাঠানো হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com