বুধবার, ২০ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কফিনে করে বাড়ি ফিরলেন প্রবাসী চার ভাই, ঠাঁই হল পাশাপাশি কবরে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হোসেনপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত পাকুন্দিয়ায় বসতঘর থেকে নারীর মরদেহ উদ্ধার বাসে ইভটিজিং করায় যুবকের ৫ দিনের কারাদণ্ড হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু

অবৈধ অভিবাসীদের ফেরাতে প্রণোদনা দেবে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
অবৈধ অভিবাসীদের ফেরাতে প্রণোদনা দেবে ট্রাম্প প্রশাসন

অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগে নতুন প্রণোদনামূলক কর্মসূচি হাতে নিয়েছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন।

বুধবার নতুন এই কর্মসূচির কথা জানায় দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

এতে বলা হয়েছে, ভারত, চীন ও কলম্বিয়ার অভিবাসীরা নিজ দেশে ফিরতে ২ হাজার ৬০০ ডলার পর্যন্ত প্রণোদনা পাবেন।

শুধু আর্থিক সহায়তা নয়, দেশে ফিরে গেলে বিমানের টিকেটের টাকাও দেবে ট্রাম্প প্রশাসন।

এই কর্মসূচির প্রচারে নিজেদের এক্স হ্যান্ডেলে তিনটি ছবি প্রচার করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

ভারত, চীন ও কলম্বিয়াকে নিয়ে বানানো এসব প্রচারপত্রে দেশগুলোর বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি ব্যবহার করা হয়েছে। সঙ্গে এসব দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

ডিএইচএস বলেছে, “সিবিপি হোম (অ্যাপ) ব্যবহার করে স্বেচ্ছায় দেশে ফিরতে গ্রহণ করুন বিনামূল্যের বিমান টিকেট, সঙ্গে নিন ২ হাজার ৬০০ ডলারের প্রণোদনা।”

স্বেচ্ছায় প্রত্যাবাসনের ক্ষেত্রে চার ধরনের প্রণোদনার কথা বলেছে ডিএইচএস। এর মধ্যে রয়েছে—

১. অপরাধমূলক কর্মকাণ্ড নেই, এমন অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়তে চাইলে তাদের আটক করা বা আইন প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা দেখানো হবে।

২. যেসব অধৈব অভিবাসী যুক্তরাষ্ট্র ছাড়বেন, তাদের দেশ না ছাড়ার কারণে আরোপিত জরিমানা মওকুফ করা হবে। চাইলে তাদের দ্রুত দেশে ফেরার ব্যবস্থাও করা হবে।

৩. অভিবাসীদের সাধারণ যাত্রীর মতো নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। তাদের গ্রেপ্তার, আটক বা শারীরিক হয়রানি করা হবে না।

৪. যুক্তরাষ্ট্র ছাড়ার চূড়ান্ত আদেশের পরেও যদি কেউ তা অমান্য করে জরিমানার মুখে পড়েন, স্বেচ্ছায় ফেরার ক্ষেত্রে সেই জরিমানাও মওকুফ হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com