বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাটোরে আম সংগ্রহ শুরু হচ্ছে ১৫ মে, রেকর্ড উৎপাদনের প্রত্যাশা নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ ১২ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ ১২ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৩২ শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন ঈদযাত্রায় ট্রেনের একটি টিকিটের জন্য প্রায় ৪০০ জনের চেষ্টা, এক ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প নওগাঁর বদলগাছীতে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে শুকনা খাবার বিতরণ লেবাননে ইসরাইলি হামলায় আরও ২ বাংলাদেশি নিখোঁজ, সরকারের নিন্দা

নওগাঁর বদলগাছীতে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে শুকনা খাবার বিতরণ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে শুকনা খাবার বিতরণ

নওগাঁর বদলগাছীতে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে শুকনা খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের স্টেডিয়াম মাঠ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রায় শতাধিক খেটে খাওয়া প্রান্তিক কৃষক-শ্রমিকের মাঝে কেক, কলা ও ঠান্ডা পানি বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মুন্না।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরঙ্গ জেড সরদার, বদলগাছী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেনজির আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মুন্না বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি এই তীব্র গরমে খেটে খাওয়া কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

আয়োজকরা জানান, তীব্র গরমে মাঠে কাজ করা কৃষকেরা নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হন। তাদের কষ্ট কিছুটা লাঘব এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com