বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাটোরে আম সংগ্রহ শুরু হচ্ছে ১৫ মে, রেকর্ড উৎপাদনের প্রত্যাশা নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ ১২ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ ১২ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৩২ শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন ঈদযাত্রায় ট্রেনের একটি টিকিটের জন্য প্রায় ৪০০ জনের চেষ্টা, এক ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প নওগাঁর বদলগাছীতে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে শুকনা খাবার বিতরণ লেবাননে ইসরাইলি হামলায় আরও ২ বাংলাদেশি নিখোঁজ, সরকারের নিন্দা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৩২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩২।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ জন।

হাম আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে একজন মারা গেছে। হামের উপসর্গ নিয়ে ঢাকায় একজন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহে ২ জন ও সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২৬ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৫০ জন।

একই সময়ে ১ হাজার ৪৮৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com