বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণ মামলার আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক নাটোরে আম সংগ্রহ শুরু হচ্ছে ১৫ মে, রেকর্ড উৎপাদনের প্রত্যাশা এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত, ১২ শর বেশি আহত নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ ১২ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৩২ শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন ঈদযাত্রায় ট্রেনের একটি টিকিটের জন্য প্রায় ৪০০ জনের চেষ্টা, এক ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণ মামলার আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি ধর্ষণ মামলার আসামিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তার হওয়া শাহ আজম প্রান্ত (২৫) পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া গ্রামের মৃত মতিন শাহর ছেলে। ভুক্তভোগী গৃহবধূ তার পাশের বাড়ির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে পাকুন্দিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার (১৩ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর থেকেই প্রান্ত পলাতক ছিল। বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তের একপর্যায়ে জানা যায়, সে বিদেশে পালানোর চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে তার পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে সরবরাহ করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিদেশে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয় এবং পরে থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, অভিযুক্ত প্রান্ত ভুক্তভোগী নারীর চাচাতো দেবর। প্রতিবেশী হওয়ার সুযোগে গত বছরের ৩১ ডিসেম্বর রাতে ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে তাকে নিজের ঘরে ডেকে নেয়। সেখানে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনা প্রকাশ করলে সংসার ভেঙে যাবে—এমন ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাদের পরামর্শে গত ২৭ মার্চ পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com