মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা কিশোরগঞ্জে দুই ওসিসহ ১৪ পুলিশ সদস্যকে আসামি করে ছাত্রদল নেতার মামলা রামিসা হত্যার নতুন মোড়, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নাম তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর ইসলামী ব্যাংকের অনলাইন পর্ষদ সভাও বন্ধ, আন্দোলনে বাধাগ্রস্ত কার্যক্রম তোফায়েল আহমেদ মারা গেছেন

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন যুবলীগের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৪১৩ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :
শোকাবহ আগস্টের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে কমলগঞ্জ যুবলীগ। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে কমলগঞ্জ উপজেলা শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে কমলগঞ্জ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও শোকের মাস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে শোকের মাস আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জলন ও জাতির পিতার প্রতি শ্রদ্ধ নিবেদন করা হয়।

কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক, পৌর মেয়র জুয়েল আহমেদের নেতৃত্বে বুধবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় তিনশত মোমবাতি প্রজ্বলন করে জাতির জনকের প্রতিশ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক, পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।

বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শায়েক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, কমলগঞ্জ সরকারী কলেজের সভাপতি আব্দুল হাকিম, উপজেলা যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান, নিয়াজ মুশের্দ রাজু, জহির আলম, আব্দুল বশির জিল্লুর, মইনুল খান,সাইফুল ইসলাম প্রমুখ। এর আগে চার শতাধিক যুবলীগের নেতাকর্মী উপস্থিতিতে একটি শোক র‌্যালী বের করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com