শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

যেভাবে রান্না করবেন গরুর মাংসের কালা ভুনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ৫২৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

গরুর মাংসের কালা ভুনা অনেকেরই পছন্দের। সামনে আসছে কোরবানির ঈদ। ঈদের দিনের রান্নায় রাখতে পারেন মজাদার এই খাবারটি।

উপকরন : গরুর মাংস ২ কেজি, সরিষার তেল আধা কাপ, টক দই তিন টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, পেঁয়াজের বেরেস্তা আধা কাপ, গোল গোল কাঁটা পেঁয়াজ আধা কাপ, সয়া সস ২ চামচ গোটা মসলা । এলাচি ৪ টি, দারুচিনি ২ টি, লবঙ্গ ৪ টি, তেজপাতা ২ টি।

বাটা মসলা : ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ পেস্তা বাদাম বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা, ১ চামচ জিরা বাটা।

গুঁড়া মসলা : গোল মরিচের গুঁড়া এক চামচের এক চতুর্থাংশ, মরিচের গুঁড়া ১ চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, ভাজা জিরার গুঁড়া ১ চামচ, গরম মসলার গুঁড়া আধা চামচ, জয়ফল গুঁড়া আধা চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫ টি

প্রস্তুত প্রণালী : প্রথমে মাংসগুলো ধুয়ে তাতে সয়াসস, মরিচ, হলুদের গুঁড়া, আদা-রসুন বাটা, দই, গোল মরিচের গুঁড়া, জয়ফল গুঁড়া, পেস্তাবাদাম মাখিয়ে ম্যারিনেট করার জন্য এক ঘণ্টা রেখে দিন।

এবার একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে গোটা মসলাগুলোর অর্ধেকটা দিন। এখন তেলে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর কড়াইয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে তাতে লবণ আর পরিমাণ মতো পানি দিন। মাঝারি তাপে আধ ঘণ্টা ধরে মাংসগুলো রান্না করুন।

এবার আরেকটা কড়াইয়ে তেল দিয়ে গোটা মসলার বাকীগুলো দিন। এখন এতে রান্না করা মাংসগুলো ঢেলে নাড়তে থাকুন। ভাজা জিরা এবং গরম মসলার গুঁড়া যোগ করুন। এবার মাংসে কাঁচা মরিচ, গোল করা করে কাঁটা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করুন। মাংস ভালো করে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com