শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

জয়পুরহাটে ঈদ উপলক্ষে কামারশালায় ব্যস্ততা বেড়েছে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৫২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ঈদ-উল-আজহায় কোরবানীর পশু কেনার সঙ্গে চলে ছুরি, চাকু দা, বটি, হাসুয়া কেনা। তাই শেষ সময়ে দা, বটি, ছুরি, চাকু তৈরির ধুম পড়েছে জয়পুরহাটের কামারশালা গুলোতে। দিনরাত কাজ করছেন শ্রমিকরা। খবর বাসসের।

কোরবানির পশু জবাই ও মাংস টুকরা করার জন্য দা, বটি, ছুরি, চাকু প্রভৃতি প্রত্যেক পরিবারেই প্রয়োজন হয়ে পড়ে। বছরের অন্যান্য সময় দা-বটির ব্যতিত বাকিগুলোর তেমন ব্যবহার না থাকায় অধিকাংশ মরিচা ধরে পড়ে থাকে। কোরবানির সময় এলে অনেকেই পুরানো গুলো শান দিয়ে প্রস্তুত করেন। ফলে কাজের ধুম পড়ে যায় কামারদের দোকানে।

কামারদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদের সময় দা, বটি, চাকু, ছুরি, হাসুয়া তৈরিতে ব্যস্ততা বেড়ে গেলেও সারা বছর তেমন কাজ না থাকার পাশাপাশি, সময়ের সাথে সাথে এ শিল্পের প্রধান উপকরণ লোহা, ইস্পাত ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় এ পেশা ছেড়ে অনেকেই অন্যপেশায় চলে গেছেন।

জেলা শহরের নতুনহাট সড়কের কামার প্রদীপ কর্মকার জানান, কোরবানির ঈদের সময় আমাদের কাজ বেড়ে গেলেও বছরের অন্য সময় গুলোতে কাজ খুবই কম থাকে।

তিনি জানান, শান দেয়ার জন্য পড়ছে প্রকার ভেদে ৩০ থেকে ৫০ টাকা। দা, বটি, ছুড়ি , চাকু ও হাসুয়া প্রকার ভেদে ১৫০ থেকে ৪৫০ পর্যন্ত বিক্রি করতে হয়।

কামার সন্তোষ মহন্ত জানান, লোহার দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কয়লার দাম বেড়ে যাওয়ায় খুব সীমিত লাভে এ গুলো বিক্রি করতে হয়। ফলে শুধু কোরবানির ঈদের বেচা-কেনা করে এ ব্যবসা টিকে রাখা কঠিন।

এদিকে, কুরবানির আগে বাজারে মাংস কাটার কাঠের গুড়িও বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ৫০০ টাকায়।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com