শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

মহাসড়কের কোথাও কোনও যানজট নেই : কাদের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৫৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদযাত্রায় যানবাহন ধীরগতিতে চললেও দেশের সড়ক, মহাসড়কের কোথাও কোনো যানজট নেই।

আজ শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গতকালের যানজট সড়ক পরিস্থিতির কারণে সৃষ্টি হয়নি। গত বৃহস্পতিবারের বৃষ্টি, খারাপ আবহাওয়া এবং কোরবানির পশু পরিবহনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছিলো।

যাত্রীদের অভিযোগ বিষয়ে সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, এবার ঈদে সড়ক, মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। তবে যানবাহন ধীরগতিতে চলছে। যানবাহনগুলো ধীরগতিতে আসছে বলে সময় লাগছে। এটাই বাস্তবতা। এতে যাত্রীদের দুর্ভোগের কথা অস্বীকার করার কোনও উপায় নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, এবার রাস্তায় কোথাও ভাঙাচোরা নেই। সেসব মেরামত করা হয়েছে। বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ চলায়, সেদিকে সমস্যা হওয়ার কথা ছিলো। তবে যত সমস্যা হবে বলে মনে করা হয়েছিলো, তার চেয়ে অনেক কম হচ্ছে।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com