শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

সিএনজির ওপর উঠে গেল শ্যামলীর বাস

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৫২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা সিএনজির ওপর উঠে গেছে। এতে সিএনজি চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- উপজেলার বটতলী গ্রামের কালা মুন্সির ছেলে সিএনজি চালক মো. রনি, একই গ্রামের ওবায়দুল হকের স্ত্রী ফাতেমা বেগম, মো. পারভেজ ও রতনেরখিল গ্রামের ওলি উল্যাহর ছেলে আক্তার হোসেনসহ ছয়জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মান্দারী বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা কয়েকটি সিএনজিকে ধাক্কা দিয়ে একটির ওপর উঠে যায়। এতে বাসের চাকার নিচে পড়ে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ছয়জন আহত হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রিন লাইফ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খান বলেন, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে ছয়জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com