শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

চামড়া সংরক্ষণ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০১৯
  • ৫৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

প্রতিবছর কোরবানির ঈদকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে দেশের চামড়া শিল্পের বাজার। তবে প্রচন্ড গরম আর সাভারে ট্যানারি শিল্প এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে না পারায়, চামড়া সংরক্ষন নিয়ে গত কয়েকবছর মতো এবারও চিন্তিত এই খাতের ব্যবসায়ীরা।

তাছাড়া গত কয়েকবছরে আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা কমে যাওয়ায় এবং মান অনুযায়ী যোগান দিতে না পারায়; দেশের সম্ভবনাময় এই শিল্পকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যদিও ব্যবসায়ীরা বলছেন, যথাযথ পদক্ষেপ নিলে এই শিল্প ঘুড়ে দাড়াবে। এবারের চামড়া সংরক্ষনের জন্য বেশ ভালো প্রস্তুতি রয়েছে বলেও জানান তারা।

চামড়ার সবচেয়ে বড় বাজার হচ্ছে ঢাকার পোস্তা ও আমিনবাজার। সেখানেও প্রস্তুতি শেষ পর্যায়ে। হাজারীবাগে কোনো কাঁচা বা লবণজাত চামড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত না করায় মাঠপর্যায় থেকে সংগ্রহের পর তা চলে যাবে পোস্তা ও আমিনবাজারে। সেখান থেকে সাভারের ট্যানারি শিল্পে। মুলত সারা বছরে যত চামড়া সংগ্রহ হয় তার বেশিরভাগই আসে কোরবানির ঈদে। এ বছর চামড়া রপ্তানি করে ৪৫ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে পোস্তার চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকদের কাছে তারা যে টাকা পাবেন তা এখনো পরিশোধ করেননি তারা। ট্যানারি মালিকদের কাছ থেকে প্রায় সাড়ে ৩’শ কোটি টাকা পাবেন তারা। টাকা না পেলে কিভাবে নতুন চামড়া কিনবেন সেই প্রশ্নও তুলেছেন তারা।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে বছরে প্রায় ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। সংগৃহিত এই চামড়ার অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদের সময়।

কোরবানি ঘিরে চামড়া শিল্পের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ রাইজিংবিডিকে বলেন, গত কয়েকবছরে আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা কমে গেছে। যাও চাহিদা আছে আমরা মানসম্মত চামড়া দিতে পারছি না। এজন্য চামড়া শিল্পে দিন দিন আমরা পিছিয়ে পড়ছি। তাছাড়া চামড়া সংরক্ষন নিয়েও আমরা বিপদে আছি। গতবছরও প্রায় ২৫ শতাংশ চামড়া নষ্ট হয়ে গেছে। এ বছর বেশ গরম আছে। বিষয়টি নিয়ে আমরা চিন্তিত। যদিও এই বছর আমাদের ভালো প্রস্তুতি আছে।

সম্প্রতি কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে চামড়ার ব্যাপারী, আড়তদার ও ট্যানারি মালিকদের সঙ্গে তিন মন্ত্রণালয়ের যৌথ সভা হয়েছে। ওই বৈঠকে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com