বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ২০১৬ সালে প্রথম এফডিসিতে কোরবানি দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। এরপর ২০১৭ ও ২০১৮ সালেও সেই ধারা অব্যাহত রেখেছিলেন তিনি। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না।
মূলত এফডিসিতে অসচ্ছল শিল্পীদের জন্যই এই কোরবানি দিয়ে থাকেন বলে জানান পরি। এফডিসিতে এ বছর চারটি গরু কোরবানি দিচ্ছেন স্বপ্নজাল ছবির এ নায়িকা।
পরীমনি বলেন, ‘আমি বার বার একটা কথা বলে আসছি।আগেও বলেছি এবারও বলছি এফডিসি হচ্ছে আমার দ্বিতীয় পরিবার। তাই পরিবারের জন্যই কোরবানি দেই। যতদিন বাঁচব, ততদিন এফডিসিতে কোরবানি দিয়ে যাব।’
ঈদের আগে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিংয়ের ব্যস্ততায় ঢাকার বাইরে থাকতে হয়েছে। ঈদের আগের রাতে নানাকে নিয়ে রাজধানীর কমলাপুর গরুর হাটে যান পরী। হাটে গিয়ে নিজেই দেখে শুনে ক্রয় করেন চারটি গরু।