শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

ব্যাপক নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদুল আযহার ১৯২তম জামাত অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০১৯
  • ৬০১ বার পড়া হয়েছে
শোলাকিয়ায় ১৯২ তম ঈদের জামাত অনুষ্ঠিত। ছবি: আবদুল্লাহ আল মামুন পলাশ

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহে পবিত্র ঈদুল আযহার ১৯২তম জামাত ব্যাপক নিরাপত্তায় অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত দেশের বৃহত্তম এই জামাতে ইমামতি করেন শহরের মারকাস মসজিদের খতিব হাফেজ মাওলানা হিফজুর রহমান খান।

শোলাকিয়া মাঠ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাদের জানান, কোরবানি নিয়ে ব্যস্ত থাকায় ঈদুল আজহায় মুসল্লির উপস্থিতি কম থাকে। এরপরও লক্ষাধিক মুসুল্লির উপস্থিতিতে ১৯২তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মুসল্লি এবার নামজে অংশ নিয়েছেন।

জামাত শুরুর আগে ঈদগাহ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী সমাগত মুসল্লিদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ঈদ জামাত আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি মাঠে আসা লাখো মুসল্লিকে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়াও জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। জামাত শেষে মোনাজাতে ইমাম মাওলানা হিফজুর রহমান খান বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। জীবিত মৃত সকলের নাজাত ও হেদায়েত কামনা করেন। পাশাপাশি পশু কোরবানি কবুল করার জন্যও সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা জানান।

অন্যদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছিল চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক পুলিশ এবং এপিবিএন সদস্য ছাড়াও দুই প্লাটুন বিজিবি ও র‌্যাব মোতায়েন ছিল। পুরো মাঠ নজরদারির জন্য দু’টি ড্রোন উড়ে বেড়িয়েছে শোলাকিয়ায়। বসানো হয়েছিল আর্চওয়ে, ওয়াচ টাওয়ার ও তল্লাশি চৌকি। মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশি করে ঈদগাহে ঢুকতে দেওয়া হয়।

জামাতে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম, উপ-পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সোপান, পৌর মেয়র মাহমুদ পারভেজসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com