শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

‘সবজির ফার্ম’ করে স্বাবলম্বী কালাচাঁদ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৪৭০ বার পড়া হয়েছে

‍নিউজ ডেস্ক: 

মাদারীপুর শহরের পুরান শহর এলাকার কালাচাঁদ মাদবর। বয়স ৭০ বছর। এ বয়সে সবাই যখন ঘরে বসে সময় কাটান তখন তিনি ‘সবজির ফার্ম’ করে পরিবারের খরচ বহন করছেন। সবজি চাষ করে এখন তিনি অনেকটাই স্বাবলম্বী।

সরেজমিন কালাচাঁদের সবজি ক্ষেত ঘুরে তার সাথে আলাপকালে তিনি জানান, গত জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে শহরের একটি পরিচিত হাইব্রিড সবজি বীজের দোকান থেকে ঢেঁড়শ, ঝিঙা, কলমি শাক ও পুঁই শাকের চার প্রকার সবজির বীজ আনেন। স্থানীয় শহীদ ভূঁইয়ার কাছ থেকে ৫০ শতাংশ জমি বাৎসরিক লিজ নিয়ে চারটি প্লটে ভাগ করে বীজগুলো রোপন করেন।

রোপনের পর জমিতে নিয়মিত সেচ ও জৈব সার ব্যবহার করা হয়। এতে অল্প দিনে পুঁই ও কলমি শাক বাজারে বিক্রির উপযুক্ত হয় এবং ঢেঁড়শ ও ঝিঙা গাছে ফুল দেয়া শুরু করে। এর দুই সপ্তাহের মধ্যে ফল ধরা শুরু করে।

তিনি জানান, আগাম তরকারি বাজারে আনতে পারায় দামও ভালো পাওয়া যায়। পুঁই শাক প্রতি কেজি ৪০ টাকা, কলমি শাকের আঁটি ১০ টাকা, ঢেঁড়শ ৭০ টাকা ও ঝিঙা ৫০ টাকা কেজি দরে বিক্রি করেন তিনি। নিজের ভ্যানে করে মাদারীপুর শহরের কাজির মোড়, মুচি বাড়ির মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে প্রতিদিন ২-৩ হাজার টাকা পর্যন্ত সবজি বিক্রি করেন।

সবজি চাষি কালাচাঁদ বলেন, ‘বিগত তিন মাসে চার ধরনের সবজি বাজারে বেঁচে খরচ বাদে প্রায় ৭০ হাজার টাকা লাভ করেছি। লাভের টাকা দিয়ে স্থানীয় ২টি পুকুরে মাছের চাষ শুরু করেছি। এবং ছোট ছেলেকে একটি ঘর তুলে দিয়েছি।’

এ ব্যাপারে এলাকার সমাজ সেবক পুরান বাজারের বড় ব্যবসায়ী টুম্পা ইলেকট্রনিকসের মালিক রাজন মাহমুদ বলেন, কালাচাঁদের সবজি ফার্ম আমাদের দোকানের খুব কাছাকাছি। তার শাক সবজি তরতাজা থাকার কারণে সবাই পছন্দ করে।

এলাকার পৌর কমিশনার আক্তার হোসেন হাওলাদার বলেন, কালাচাঁদের সবজিতে কোনো রাসায়নিক সার না দেয়ায় বাজারে এর চাহিদাও বেশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com