শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

অফিস সহকারীর সঙ্গে যৌনতার ভিডিও ফাঁস, ওএসডি হচ্ছেন সেই ডিসি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৫৫৫ বার পড়া হয়েছে

দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া (ওএসডি) হচ্ছে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে। নারী অফিস সহকারীর সঙ্গে তার ‘অন্তরঙ্গ মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে জেলা জনপ্রশাসন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জামালপুরের ডিসিকে ওএসডি করছি। এর প্রক্রিয়া চলছে। আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ৪ মিনিট ৫৮ সেকেন্ড এবং ২৪ মিনিট ৫৮ সেকেন্ডের দুটি ভিডিওতে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে তার নারী অফিসসহকারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। ভিডিও দুটি ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে।

আলোচনার পাশাপাশি গণমাধ্যমগুলোতে এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ হয়েছে। যদিও ওই ভিডিওটি সম্পর্কে জানতে চাইলে ডিসি আহমেদ কবীর দৈনিক আমাদের সময় অনলাইন’কে বলেন, ‘হ্যাঁ, জেনেছি।’ কী জেনেছেন, উত্তরে ডিসি বলেন, ‘আমি দেখেছি।’ এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি পক্ষ তার থেকে টাকা চেয়েছিল। তারাই ওই ভিডিও ছড়াতে পারে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে ডিসির আপত্তিকর ভিডিওটি পোস্ট কর হয়। এর পরপরই ডিসির এমন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলে। তবে গতকাল শুক্রবার সকাল থেকে ওই আইডিতে আর ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এর মধ্যেই ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওটি সম্পর্কে ডিসি আরও বলেন, ‘এটা কোথায়, এটা কীভাবে করেছে আমি জানি না। একটা হ্যাকার গ্রুপ অনেক দিন ধরেই আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিল, টাকা-পয়সা চাচ্ছিল, আমার ক্ষতি করবে ইত্যাদি। তার হয়তো ফেক আইডি খুলে এগুলো করেছে।’

ভিডিও ধারণের স্থানটি কোথায়, এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ডিসি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ‘জামালপুরের ডিসির আপত্তিকর বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের বিষয়টি গুরুত্ব দিয়ে বিভাগীয় কার্যালয় থেকে তদন্ত করা হচ্ছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com