নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ভিজিএফ এর চাউল আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে গুজাদিয়া ইউনিয়নবাসী। আজ সোমবার ((২৬ আগস্ট) সকাল ৯ টায় ইউনিয়নের গুজাদিয়া বাজারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গুজাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হান্নান মোল্লা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ ও ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ভিজিএফ চাউল বিতরন না করে চেয়ারম্যান আত্মসাত করেছে, আমরা ইউনিয়নবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গুজাদিয়া ইউনিয়ন পরিষদ ১০০৩ জনের জন্য চাল বরাদ্দ পায়। প্রত্যেক হতদরিদ্রকে ১৫ কেজি করে চাল দেয়ার কথা। ইউনিয়নের হতদরিদ্রদের সাথে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতি বার (১ আগস্ট) চাল বিতরন করেন ইউনিয়ন চেয়ারম্যান। বিতরনের শুরুতে অল্প কয়েকজনকে চাল দিয়েই বিতরনের সমাপ্তি করে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ৬ আগস্ট লিখিত অভিযোগ করেন। তদন্ত ধীর গতি হওয়ায় ইউনিয়নবাসী দ্রুত বিচারের দাবিতে এ মানববন্ধন করেন।