নিউজ ডেস্ক :
“জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্যে সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার উদ্যোগে জেলা জজ আদালত ভবনের নিচতলায় ডিজিটাল কিয়স্ক এলইডি ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে ডিসপ্লে বোর্ডের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ সায়েদুর রহমান খান।
জানাগেছে, মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া, দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের এনফোর্স্টমেন্ট ও আইনী কার্যক্রম জোরদার, মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ পর্যায়ক্রমে দেশে মাদকের অপব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে কিয়স্ক এলইডি ডিসপ্লে বোর্ডের মাধ্যমে মাদক বিরোধী শর্ট ফিল্ম, টিভিসি, নাটিকা ও ডকুমেন্টারী প্রচার করা হবে।
এসময়, বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ কিরণ শংকর হালদার, বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ মোঃ সোলায়মান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল্লাহ, ভারপ্রাপ্ত জজ (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেজারত বিভাগ আ.ন.ম ইলিয়াস, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, জেলা আইনজীবি সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, পরিদর্শক তারেক মাহমুদসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল বিচারক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।